• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্সে বাংলাদেশীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা দারুণ লক্ষ করা যাচ্ছে

ইয়াসির আরাফাত খোকন, ফ্রান্স
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফ্রান্সে বাংলাদেশীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা দারুণ লক্ষ করা যাচ্ছে।বর্তমান সময়ে সমগ্র ইউরোপে আগ্রাসীদের উত্থান ব্যাপক লক্ষণীয়।এরই ধারাবা হিক তায় ফ্রান্সে ও এর প্রভাব পড়েছে। তাতেও বাংলা দেশী রা দমে যাচ্ছে না।বরং নতুন উদ্যোগে সল্পপুঁজি নিয়ে হলেও ছোট ছোট ব্যবসা সম্প্রসারণ করতে মরিয়া হয়ে এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।

সফলতার পথে ইচ্ছাশক্তি আর সুপরিকল্পনাই সবচেয়ে বড় সঙ্গী। প্রবাসজীবনের সূচনালগ্ন থেকেই অনেকেই লালন করেছে উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কর্ম-সংসার, সংগ্রাম আর স্বপ্নের মাঝপথে হার না মানার মানসিকতা আজ তাদের পৌঁছে দিয়েছে কাঙ্ক্ষিত অবস্থানে। ফ্রান্সের একই এলাকার সামাদ, রুবেল, জাহাঙ্গীর, বাবর ও আলম আলি মন্তাসি শুরুতে একটি প্রতিষ্ঠান চালুর মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ফ্রান্সে গড়ে তুলেছেন একাধিক সফল ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সফল উদ্যোক্তারা মনে করেন, সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। অনেকেই শূন্য থেকে শুরু করে নিজেদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। উদ্যোক্তা হিসেবে বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে এবং সময়ের সাথে তা আরও বিস্তৃত হবে। বাংলাদেশি পণ্য এখন বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে। শুধু বাংলাদেশি নয়, এশিয়ান নাগরিক ও স্থানীয় ফরাসিদের মাঝেও এসব পণ্যের চাহিদা বাড়ছে।

বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের এমডি নূর বলেন, কাস্ট মারের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিতে উদ্যো ক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলা দেশি পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও প্রসার আমাদের দায়িত্ব। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এই সাফল্য শুধু প্রবাসে নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Economist/23April/ZI/Paris


আরো বিভন্ন ধরণের নিউজ