• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বন্দর আব্বাসের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮,আহত ৭০০ অধিক

Online desk at the Economist Iran office
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বন্দর আব্বাসের ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৮,আহত ৭০০ অধিক।ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। শনিবার বন্দরটির বিস্তীর্ণ শহীদ রাজাই অংশে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফো রণে আহতের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতের সংখ্যা ৭০০ ছড়িয়ে গেছে। এ খবর দিয়েছে আল জাজিরা ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দর মোমেনি জানিয়েছেন, বন্দর আব্বাসে বিস্ফো রণের ঘটনায় মৃতের সংখ্যা ৫ জন থেকে বেড়ে ১৮ জন হয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। যাদের মধ্যে ২১২ জনকে হাসপাতালের বহির্বিভাগে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাকিদের হরমুজগান এবং পার্শ্ববর্তী প্রদেশের একটি হাসপা তালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসকান্দর।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ইসকান্দর মোমেনি জোর দিয়ে বলেছেন যে, রাজধানী তেহরানসহ অন্যান্য শহর থেকে সকল সরঞ্জাম বন্দর আব্বাসে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। ভয়াবহ এই বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে পোস্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি এই ঘটনার কারণ খুঁজে বের করতেও বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়গুলো তদারকি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ দায়িত্বপালন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে বিশেষ দল গঠনে ইসকান্দর মোমিনেকে বিশেষ তাগাদা দিয়েছেন তিনি। এর আগে এক নির্দেশনায় ইরানের কাস্টমস প্রশাসন সকল কাস্টমস অফিসকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্দর আব্বাসের শহীদ রাজাই কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

Economist/27April/ZI/Iran


আরো বিভন্ন ধরণের নিউজ