• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্সে আতাতিয়ার ছুরিকাঘাতে নামাজরত মুসলিমের মৃত্যু

ইয়াছির আরাফাত খোকন (ফ্রান্স) প্যারিস
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফ্রান্সে আতাতিয়ার ছুরিকাঘাতে নামাজরত মুসলিমের মৃত্যুফ্রান্সের দক্ষিণে গার্ড অঞ্চলের লা গ্র্যান্ড-কম্ব গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) মসজিদে হামলা চালিয়ে নামাজরত এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকারী উপর্যুপরি ছুরিকাঘাতের পর চিৎকার করে ইসলামের বিরুদ্ধে অশালীন মন্তব্যও করে এবং নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে।শনিবার (২৬ এপ্রিল) ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু এ ঘটনার নিন্দা করেছেন। পুলিশ খুনিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এক্স-পোস্ট বেরু লিখেছেন, ‘গতকাল একজন নামাজীকে হত্যা করা হয়েছে।’ ‘এক ভিডিওতে ইসলামবিদ্বেষী নৃশংসতা প্রদর্শিত হয়েছে।’
ফরাসি প্রধানমন্ত্রী আরও লিখেছেন ‘আমরা ভুক্তভোগীর প্রিয়জনদের ও শোকার্তদের পাশে আছি। খুনিকে গ্রেপ্তার ও তার শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।’

শনিবার সকালে তদন্তকারীরা বলেন, তারা ওই হত্যাকাণ্ডকে একটি ইসলাম-বিদ্বেষী অপরাধ হিসেবে বিবেচনা করছেন।অপরাধীর ফোন দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজটিতে, মুসলিম লোকটিকে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। ভিডিওটি অন্য একজনের কাছে পাঠালে পরে সেটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে তা মুছে ফেলা হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে হত্যাকাণ্ডটি দেখানো হয়নি, তবে মসজিদের ভেতরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ হয়েছে। তার নিজের ফুটেজে খুনিকে ক্যামেরাগুলো লক্ষ্য করে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেপ্তার করা হবে, এটা নিশ্চিত।’

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র এএফপিকে জানায়, সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে বসনিয়ার বংশোদ্ভূত একজন অমুসলিম ফরাসি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।প্রসিকিউটর গ্রিনি বলেন, ওই ব্যক্তিকে জোর দিয়ে খোঁজা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।সূত্র-এএফপি।

Economist/27April/ZI/France


আরো বিভন্ন ধরণের নিউজ