• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের ঈদ পুনর্মিলনী। মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই ) মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের গ্রিন রেসিডেন্সি কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে অর্ধ শতাধিক সফল প্রবাসী নারী উদ্যোক্তারা কুয়ালালামপুরের বিভিন্ন স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের মধ্যদিয়ে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, প্রবাসেও বসে নেই নারীরা। সংসার সামলিয়ে কর্মব্যস্ত জীবনে তাঁরা কাজ করে যাচ্ছেন। আজ উই এর মাধ্যমে প্রবাসে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এই জন্য উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান তিনি।

উই সংগঠনটি মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। এই সংগঠনের ছায়ায় প্রবাসী নারীরা একে অপরের পাশে দাঁড়াবে, হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল। তাই উই-এর হাত ধরে প্রতিটা নারী যেন এগিয়ে যেতে পারেন, সবসময়ই এ কামনা করেন তারা।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশীয় নানা মুখরোচক খাবার ও মিষ্টান্ন। প্রাণখোলা আড্ডা, আন্তরিক কুশল বিনিময় এবং নতুন-পুরনো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।

উই-এর সদস্যদের ভাষ্যে, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করা এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসেও জীবন্ত রাখা। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মালয়েশিয়ায় সফল নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, কেক কাটা, সদস্যদের তৈরি খাবার, গল্প-আড্ডা ও স্মৃতিচারণের মধ্যদিয়ে উদযাপিত হয় ঈদ পুনর্মিলনী। প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে উই-এর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।

ঈদ পরবর্তী আনন্দমুখর এমন আয়োজন করায় সংগঠনের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা মাহবুব, আফসারি জাহান, ফাওজিয়া সুলতানা, মুনিরা আক্তার, রেজওয়ানা আহমেদ, সানজি ইসলাম, শিমা আরশাদ, কোহিনুর মুন, ফাতেহা নাজনিন, রিপা, মিসেস আরশ প্রমুখ।

Economist/18June/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ