• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্র নেতা নাহিদের বাবার ওপর হামলার বিচারের দাবি- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের

তানজিল হোসেন, দ্য ইকোনমিস্ট, ভোলা
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ছাত্র নেতা নাহিদের বাবার ওপর হামলার বিচারের দাবি- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের।বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম এর বাবা জব্বার মৃধার উপর স্থানীয় ভুমিদস্যু, দখলদার ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মৃধা ও বাবুল মৃধার নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার দায়িত্বশীল নেতাকর্মীরা হামলার সাথে জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

১৫ আগস্ট (শুক্রবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার ছাত্র নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব নাহিদ ইসলামের বাবা জব্বার মৃধার উপর দুপুর ২ ঘটিকার সময় চন্দ্রপাড়া জোরপোল হাফিজি মাদ্রাসা মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার সময় আবদুল জব্বার মৃধার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভুক্তভোগী জব্বার মৃধা পটুয়াখালী বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব অদ্য ১৫ ই আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় দিকে বরিশাল জেলা ১৩১/এ, ভূঁইয়া ভবন (দ্বিতীয় তলা) ফকিরবাড়ি রোড, বরিশাল জেলা কার্যালয়ে থেকে এক যৌথ বিবৃতিতে অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নেতাকর্মীরা।

অভিযুক্ত বিএনপি নেতারা টাকার বিনিময়ে অন্যের জমি দখল করিয়ে দেওয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমি দখলের বিরোধিতার জের ধরে আজ দুপুর আনুমানিক ২ টার দিকে চন্দ্রপাড়া জোরপোল হাফিজি মাদ্রাসা মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার সময় আবদুল জব্বার মৃধার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাঁর মুখে আঘাত করলে মুখের দুটি দাঁত ভেঙে যায়।

হামলার সময়ে ১০ বছরের শিশুপুত্র আহত হয়। বর্তমানে আবদুল জব্বার মৃধা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

Economist/17August/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ