ঝালকাঠি জেলায় কাগজে কলমে ডেঙ্গু আক্রান্সের সংখ্যা কম হলেও ডেঙ্গু জ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য পরির্তন হয়েছে:ঝালকাঠির সিভিল সার্জন।ঝালকাঠি জেলাজুড়ে বিভিন্ন এলাকায় মানুষ জ্বরাক্রান্ত হচ্ছে। যেসকল পরিবারে এই জ্বরের প্রকোপ পরেছে সেই পরিবারে ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীদের পরিবারের কাছ থেকে জানা গেছে সর্বোচ্চ ১০৪ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠানামা করে এবং সমস্ত শরীর ব্যাথা বেদনা থাকে। সুস্থ হওয়ার পরও কিছুদিন পায়ের গোরালি ও হাটুর গোরালিতে ব্যাথা থাকে। ঝালকাঠি জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ কম । সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর জানিয়েছেন জেলায় কাগজে কলমে ডেঙ্গুর প্রভাব কম থাকলেও জেলায় ডেঙ্গু সংক্রমন রয়েছে।
তিনি আরও জানান, ডেঙ্গুর চারিত্রিক বৈশিষ্ট্য কিছু পরিবর্তন হওয়ায় টেস্টে ডেঙ্গু ধরা পরছে না। এর পাশাপাশি চিকুনগুনিয়া ও ভাইরাস জ্বর প্রভাব বিস্তার করছে।
ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এপর্যন্ত সর্বাধিক আক্রান্ত সদর হাসপাতালে। ২৪ ঘন্টায় ৪জনসহ এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৯জন এবং তার মধ্যে ৪৫জন রোগী সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে গেছে। জেলার অন্য ৩টি উপজেলার মধ্যে কাঠালিয়া উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু রোগের প্রতিবেদনে নাম আসেনি এবং এই উপজেলায় কোন রোগী নেই।
রাজাপুর উপজেলায় এপর্যন্ত ৩২ জন রোগী ভর্তি হয়েছিল এবং তারা সকলেই সুস্থ্য হয়ে গেছে। নলছিটি উপজেলায় ২জন রোগী পাওয়া গেছিলো এবং তারাও সুস্থ্য হয়ে গেছে।
Economist/17August/ZI/dengo