• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হিমছড়ির গহীন অরণ্যে পথহারা ৪যুবকদের উদ্ধার করলো বিমান বাহিনী

নাজিম উদ্দীন ( কক্সবাজার) সদর
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

কক্সবাজার সাগর তীরের হিমছড়ি দরিয়ানগর পাহাড়ে বেড়াতে গিয়ে দিক হারানো আটকা পড়া ৪ যুবককে বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়ে উদ্ধার করা হয়েছে। শনিবার শেষ বিকেলে ঘটেছে এমন ঘটনা। যুবকরা সবাই কক্সবাজারের বাসিন্দা।

পাহাড় থেকে উদ্ধার হওয়া যুবকরা হলেন, কক্সবাজার শহরের ঘোনার পাড়ার অভিক পাল (২৭), বায়তুশ শরফ সড়কের সাইমুম আলম রাফসান (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়ার সাবিউল বশর মিজবাহ (২৬) ও একই এলাকার আবীর শাহ।

জানা গেছে, কক্সবাজার শহরের বাসিন্দা ৪ সহপাঠী যুবক শনিবার সকালে হিমছড়ি পাহাড় দেখতে যান। তারা ৪ বন্ধু এক পর্যায়ে কলাতলি দরিয়ানগর এলাকা দিয়ে হিমছড়ি পাহাড়ে আরোহন করেন।

এ বিষয়ে কক্সবাজারের হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুল হক জানিয়েছেন, অ্যাডভেঞ্চারে যাওয়া যুবকদ্বয় হিমছড়ির কয়েকটি পাহাড় ঘুরে সমতলে নামার পথ খুঁজে না পেয়ে আটকা পড়ে যান। তারা নির্জন পাহাড়ে ভয়ভীতির মুখে পড়ে এক পর্যায়ে ৯৯৯ নম্বরে মোবাইল করে সাহায্য প্রার্থনা করেন।

৯৯৯ থেকে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ যথারীতি ভ্রমণকারীদের উদ্ধারে যান। কিন্তু পুলিশও কোনোভাবে সুউচ্চ পাহাড় থেকে তাদের সমতলে নামিয়ে আনার উপায় খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় বিমান বাহিনীকে।

কক্সবাজারস্থ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদ এ বিষয়ে বলেন, শনিবার বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয় কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন গহীন পাহাড়ে ঘুরতে গিয়ে ৪ যুবক দিক হারিয়ে ফেলেছে। পরে তথ্য পেয়ে বিমান বাহিনীর উদ্ধারকারি দলের পক্ষ থেকে ওই যুবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
সেই সাথে মোবাইল ট্যাকিং করে দিকভ্রান্ত যুবকদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে তাদের পাহাড় থেকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে উদ্ধার হওয়া যুবকদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
বিডিনিউজ ইউরোপ /২১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ