• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ ঘোষণা

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ ঘোষণা ইসরায়েলের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আঙ্কারায় গাজা বিষয়ক একটি বিশেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন,’আমরা ইসরাইলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি ছিন্ন করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে যেতে দিচ্ছি না এবং তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ
করতে দিচ্ছি না।’

সম্প্রতি তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সাথে সমুদ্র পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি জাহাজগুলোকে তুরস্কে ডক করতে দেওয়া হয়নি এবং তুর্কি পতাকাবাহী জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘হিটলারের’ সাথে তুলনা করেছেন। গত নভেম্বরে ইসরাইলের প্রেসিডেন্ট বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তকেও এই কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য,তুরস্ক ২০২৩ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।

Economist/30August/ZI/turkey


আরো বিভন্ন ধরণের নিউজ