• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাহারছরা উত্তর শিলখালীর মুহাম্মদ সেকান্দর মেম্বার আর নেই

আশিকুল ইসলাম আশিক, ( ককসবাজার) সদর
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের তীরবর্তী ৫ নং বাহারছরা ইউনিয়নের
উত্তর শিলখালী ৩নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ সিকান্দার মেম্বার (৯৮) আজ ২১ ডিসেম্বর ২০২০ ইংরেজি সোমবার সকাল ৮ঃ০০ ঘটিকার সময় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, সন্তান আত্মীয় স্বজন সহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন ।
মরহুম মুহাম্মদ সেকান্দর মেম্বার ( সাবেক) মনির আহমেদ চেয়ারম্যানের আপন ছোট ভগ্নিপতি। তিনি ডাক্তার শাকের আহমদ বাহাদুর এবং বিশিষ্ট শিক্ষাবিধ ও লন্ডন প্রবাসি আলি আহমেদ মোর্শেদ এর শ্রদ্ধেয় পিতা।

এই প্রবীণ সমাজ সেবক সিকান্দার মেম্বারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সমাজ সেবক ও শিক্ষাবিধগণ সোস্যাল মিডিয়া ও সাংবাদমাধ্যমে গভীর শোক জানিয়েছেন এবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। সকলেই
মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন তাঁকে যেন মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।
আজ বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ২ঃ০০ঘটিকায় স্থানীয় বাইলর ছরা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং একই মসজিদের কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের কনিষ্ঠ সন্তান ডাক্তার শাকের আহমেদ বাহাদুর।
পরিবারের পক্ষ থেকে মরহুম মুহাম্মদ সেকান্দর মেম্বারের জন্য দোয়া কামনা করেছেন।
বিডিনিউজ ইউরোপ /২১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ