• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক হাবিবুর রহমান হেলাল ও বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডএর জন্য মনোনীত

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল ও অষ্ট্রিয়া প্রবাসী সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান উভয়ে প্রবাসের চ্যালে ঞ্জিং জীবনের মধ্যে ও বাংলা ভাষার গুরুত্ব এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ( এজেএইচআরএফ) ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন।

হাবিবুর রহমান হেলাল:
জার্মান প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সাংবাদিকতা ও ইউরোপীয় মিডিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

হাবিবুর রহমান হেলালের জন্ম হবিগঞ্জ জেলায়, পিতা ফরিদ উদ্দিন চৌধুরী এবং মাতা রহিমা খাতুনের পরিবারে। শৈশব কাটিয়েছেন চট্টগ্রামে, যেখানে তিনি চট্টগ্রাম কমার্স কলেজে শিক্ষালাভ করেন। পারিবারিক ব্যবসা “হেলাল মোটরস”-এ বাবাকে সহযোগিতা করেন।

পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ তাঁকে নব্বই দশকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা নিতে প্রেরণা দেয়। বর্তমানে, তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট এবং ইউরোপিয়ান নিউজ এজেন্সির সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমানের সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও এক অসাধারণ পরিচিতি রয়েছে। তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজেএ) সভাপতি এবং জার্মান-বাংলা প্রেসক্লাবেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতির পদেও ছিলেন। তাঁর নেতৃত্বে প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং একটি শক্তিশালী সাংবাদিক নেটওয়ার্ক গড়ে উঠেছে।

মাতৃভূমি বাংলাদেশ এবং এর মানুষ নিয়ে তাঁর গভীর আবেগ ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা, দেশের মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া তাঁর জীবনদর্শন।

এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে হাবিবুর রহমান হেলাল বলেন, এই অর্জন শুধুমাত্র আমার অর্জন নয়। এটা আমার যুক্ত থাকা সব প্রতিষ্ঠান ও সংগঠনের অর্জন। সবার সহযোগিতা ও ভালবাসায় আমি এই পর্যন্ত এসেছি এবং ভবিষ্যতেও আমি সবাইকে নিয়ে এক সাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।

ভবিষ্যৎ সাংবাদিকতা বিষয়ে তিনি বলেন, আমি এক সময় না থাকলেও আমার স্পর্শে থাকা সংগঠনগুলো যাতে ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সংস্কারের দৃষ্টান্ত হতে পারে সে লক্ষ্যে কাজ করছি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতায় যদি বস্তুনিষ্ঠতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যৎ সাংবাদিকতা পৃথিবী বির্নিমাণের অনন্য ভূমিকা রাখবে। সাংবাদিকতা হোক বিশ্ব নির্মাণের হাতিয়ার।

বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মাননার জন্য হাবিবুর রহমান হেলালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, যা তাঁর দীর্ঘদিনের শ্রম, সততা ও সাংবাদিকতার প্রতি নিবিড় ভালোবাসার একটি গৌরবময় স্বীকৃতি।

মাহবুবুর রহমান বীর মুক্তিযোদ্ধা:
উনি জন্মগ্রহণ করেছেন ভোলা লালমোহনের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
পারিবারিক রীতিমতো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণ করেন। মাহবুবুর রহমান একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসে থেকেও বাংলাদেশ ও ইউরোপের সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন দক্ষ সংগঠক।

মাহবুবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৯ সালে তিনি ঢাকা ভার্সিটি থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।এদিকে ১৯৭৩ সালে মির্জাকালু উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএস সি পাশ করেন।১৯৭৫ সালে শাহবাজপুর কলেজ থেকে একই বিভাগ নিয়ে এইচএসসি পাশ করেন।
১৯৮৪ সালে অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনায় পাড়ি জমান।

ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত হন। প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ। বর্তমানে তিনি ইউরোপ এবং বাংলাদেশ থেকে বহুল জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস ও দ্য ইকোনোমিস্ট এর এডিটর ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পত্রিকা অষ্ট্রিয়া থেকে নিবন্ধন করা।

সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে European Bangla Journalists Association (EBJA)-এর প্রধান উপদেষ্টা । অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং অতীতে All European Bangla Press Club-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব ইউরোপ প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে।

প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
তিনি ৩ মেয়ে এবং এক ছেলের জনক। তার ছেলে ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্টের পরপর ২বারের নির্বাচিত কাউন্সিলর।

এই সম্মাননা মাহবুবুর রহমান এর দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি।

Economist/30August/ZI/award


আরো বিভন্ন ধরণের নিউজ