• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গায়ক আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক

Online desk at The Economist Sports
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর।জনপ্রিয় বাংলা গানের গায়ক আসিফ আকবর হঠাৎ করে ক্রিড়া জগতে ফেরা এটি গায়ক আকবরের জন্য নতুন বটে।তার চেয়েও তার দর্শকদের জন্য নতুন সংবাদ।৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিন সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যে কারণে চট্টগ্রাম থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও বাধা থাকেনি।বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তাদের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। সেখান থেকে একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর।অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।

Economist/1October/ZI/Sports


আরো বিভন্ন ধরণের নিউজ