• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯।ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, থেমে থেমে বৃষ্টি এবং সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়,মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)
ফিলিপাইনের মধ্যাঞ্চলের স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প
আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।

ভূমিকম্পটি সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষের বসবাস। এই ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছে ২০০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও
বাড়তে পারে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বৃষ্টি এবং ভূমিকম্পে বিভিন্ন সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো স্থানীয় সময় সকালে সাংবাদিকদের বলেন, আমরা এখনো আমাদের অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনো অনেক মানুষের ধ্বংসাবশেষে চাপা পড়ার খবর পাওয়া যাচ্ছে।

আলেজান্দ্রো আরও বলেন, ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি মূল্যায়নের পর সরকার বিদেশি সহায়তা চাইবে কি না, সেটি বিবেচনা করছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয় ও ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছে।

এ অবস্থায় সেবু প্রদেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। সেনাবাহিনী স্থল ও বিমান বাহিনীর সদস্যদের ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করেছে।

Economist/2October/ZI/earthquake

 


আরো বিভন্ন ধরণের নিউজ