• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছে

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছে।আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন।শুক্রবার (৩ অক্টোবর) তুরস্ক ভিত্তিক আন্ত র্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়,ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রী দের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

Economist/4October/ZI/GAZA


আরো বিভন্ন ধরণের নিউজ