• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অবৈধভাবে ইতালিতে প্রবেশের তালিকায় আবারো শীর্ষে বাংলাদেশীরা

Online desk at The Economist Athens office
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চলতি বছরের প্রথম নয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অনিয়মিত অভিবাসীদের মধ্যে আবারো শীর্ষ স্থানে বাংলাদেশী নাগরিকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান করে এই তথ্য জানা গেছে।উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের তালিকায় আবারো শীর্ষে বাংলাদেশীরা। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যেখানে কিনা ২০২৪ সালের প্রথম নয় মাসে ছিলো ৮,৫২৬ জন। হিসেব অনুযায়ী এ বছরে তা দিগুণ।

বাংলাদেশের পর এ তালিকায় রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক ৭,০৯০ জন এবং মিশর থেকে পাড়ি জমিয়েছেন ৬,৫৫৮ জন।এছাড়াও পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও টিউনিশিয়া থেকেও কয়েক হাজার মানুষ এই সময়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন।তবে এতালিকায় সামান্য সংখ্যক অভিবাসী এসেছেন ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান থেকে।

একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৯,১৫৬ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী শিশু ইতালিত্ব পাড়ি জমিয়েছেন। যা-কিনা ২০২৪ সালে ছিল ৮,৭৫২ এবং ২০২৩ সালে ছিল ১৮,৮২০ জন। যদিও সংখ্যা তুলনামূলক কম, তবু ২০২৪ সালের তুলনায় এ বছর কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করলেও বাংলাদেশিদের আগমনের প্রবণতায় তার তেমন প্রভাব পড়েনি। বিশ্লেষকদের মতে, আফ্রিকার পরিবর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলো — বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসনের প্রবাহ ক্রমেই বাড়ছে।অনেকেই এর জন্য ভিসা জটিলতাকে দায়ী করছেন।
Economist/8 October/ZI/migration


আরো বিভন্ন ধরণের নিউজ