• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানিতে নাগরিকত্বের নতুন নিয়ম

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জার্মানিতে নাগরিকত্বের নতুন নিয়ম।জার্মানিতে বাতিল করা হলো মাত্র তিন বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ।সোমবার (১৩ অক্টোবর) জার্মানির গণমাধ্যম জানায়,দেশের অভিবাসন আইনে আরও কড়াকড়ি আরোপ করলো সরকার। এবার দেশটির সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে বাতিল করে দেওয়া হলো গেল বছরের জুনে সাবেক চ্যান্সেলর ওলাফ শলজ সরকারের পাস করা সুদক্ষ বিদেশি কর্মীদের জন্য নাগরিকত্বের আইন ফাস্ট ট্র্যাক। যার মাধ্যমে তিন বছরের মধ্যে দ্রুত নাগরিকত্ব নেওয়ার সুযোগ ছিল।নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সুদক্ষ পেশা জীবী রা বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ নানা পেশার কর্মরত দের অনেকে নিয়মটি বাতিলের মুখোমুখি হচ্ছেন।

সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড দেশটির সংসদে আইনটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে,জার্মানিতে আসার পর ট্যাক্স দেওয়ার পাশাপাশি জার্মান ভাষায় দক্ষতা ও জার্মান মূল্যবোধকে ধারণের পরও আইনটি বাতিল করে দেওয়ায় বিষয়টিকে ইতিবাচক ও নেতিবাচক দুই ভাবেই দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন ও নাগরিকত্ব আইনে কড়াকড়ির অংশ হিসেবে আবেদনকারী কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদিবিদ্বেষী এবং উগ্র-ডানপন্থায় বিশ্বাস রাখেন তাহলেও সেসব আবেদনকারীর জার্মানির নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন এমন সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবী কিংবা হাই স্কিল্ড প্রফেশনালদের দেশটির প্রতি আরও বেশি ইতিবাচক মনোভাব পোষণের পাশাপাশি জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে মত জার্মানির কমিউনিটি নেতাদের।

জার্মানিতে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা তেমন একটা বেশী নী। তবে বিগত বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশী উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য জার্মানিতে এসেছেন। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত কয়েক
মাস পূর্বে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে,জার্মানিতে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য প্রায় ৮০ হাজার বাংলা দেশী শিক্ষার্থী ভিসা আবেদন করেছেন।

Economist/14 October/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ