আবারও লিবিয়ার উপকূল থেকে ৬১ অভিবাসীর মরদেহ উদ্ধার।গত দুই সপ্তাহে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় উপকুল থেকে ৬১টি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে লিবিয়া সরকার এই তথ্য জানিয়েছে।লিবিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে বলা হয়, দেশটির তিউনিশিয়া সীমান্ত সংলগ্ন উপকূলীয় জুয়ারা ও রাস ইজদির অঞ্চল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়৷কর্তৃপক্ষ জানায়, ‘‘মেলিতাহ অঞ্চল থেকে তিন জনের এবং জুয়ারা অঞ্চল থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাই ছিলেন অভিবাসনপ্রত্যাশী৷’’ তাছাড়া জুয়ারা অঞ্চলের আবু কামাশ এবং মেলিতাহ থেকে আরো ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়৷
কর্তৃপক্ষ আরও জানায়,উদ্ধার করা এ সকল মৃতদেহের মধ্যে ১২ জনকে কবরস্থ করা হয়েছে৷ বাকি মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷লিবিয়ার উপকুলে নৌকাডুবিতে অনিয়মিত পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের হতাহতের ঘটনা নতুন নয়৷ গত সেপ্টেম্বরে লিবিয়ার উপকূলে ৭৫জন অভিবাসী নিয়ে যাত্রা করা একটি নৌকা ডুবে গেলে ৫০জন নিহত হন৷ নিহতরা সবাই আফ্রিকার দেশ সুদানের নাগরিক৷
এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া উপকূল থেকে সমুদ্র পথে ইউরোপের পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ আর এ কারণে আফ্রিকার দেশ লিবিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন৷
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য মতে, লিবিয়াতে বর্তামানে বিশ্বের ৪৫টি দেশের প্রায় নয় লাখ শরণার্থী অবস্থান করছেন৷ আইওএম আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন৷
বর্তমান নিহতদের মধ্যে কোনও বাংলাদেশী নাগরিক আছে কিনা তা এখনও জানা যায়নি। উল্লেখ্য যে,ইতালি সরকারের এখন পরিসংখ্যানে বলা হয়েছে সমুদ্র পথে ইতালিতে অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে।
Economist/14October/ZI/lebia