• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫’

সিরাজুল হক, আরব আমিরাত
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫’। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫’। এই টুর্নামেন্টে বাংলাদেশের ৮টি বিভাগের নামানুসারে গঠিত দলগুলো অংশ নিচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। অনুশীলনে অংশ নিচ্ছেন আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তার আগেই দলগুলো পুরোদমে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। গতকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। খেলোয়াড় ও কোচদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকদের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন বলেন, প্রবাসের মাটিতে এই ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এমন বড় পরিসরে এটি প্রথম আয়োজন, যা প্রবাসে থাকা তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

Economist/15 October/ZI/sports


আরো বিভন্ন ধরণের নিউজ