• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভিবাসন স্থানান্তরের বিষয়ে লুক্সেমবার্গে জড়ো হয়েছেন ইইউর দেশগুলো অভিবাসন বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk UK
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

অভিবাসন স্থানান্তরের বিষয়ে লুক্সেমবার্গে জড়ো হয়েছেন ইইউর দেশগুলো অভিবাসন বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা ৷আশ্রয়প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে স্থানান্তরের বিষয়ে জোটের দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে৷ অর্থাৎ জোটের কোন দেশ কতো সংখ্যক আশ্রয়প্রার্থীকে জায়গা দেবে বা দেবে কি না তা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে৷অভিবাসন স্থানান্তরের বিষয়ে আলোচনা করতে লুক্সেমবার্গে জড়ো হয়েছেন ইইউর দেশগুলো অভিবাসন বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা৷ কিন্তু মূল আলোচনার বাইরে মূলত কোন দেশের বেশি দায়িত্ব নেওয়া উচিত কিংবা কোন দেশ নিতে চাচ্ছে না সে বিসয়টি উঠে এসেছে৷

২০২৩ সালে অনুমোদিত আশ্রয় এবং অভিবাসন আইন অনুযায়ী, ইইউর সংশ্লিষ্ট কমিশন কোন দেশ অভিবাসনের চাপে রয়েছে সেই বিষয়ে তথ্য জানাবে৷ এরপর অন্য সরকারগুলো হয় ওই দেশ থেকে অভিবাসী নিজের দেশে জায়গা দেবে অথবা চাপে থাকা ওই দেশটিকে অর্থনৈতিক সহায়তা দেবে কিংবা পরিস্থিতি সামলাতে মানবসম্পদ দিয়ে সহায়তা করবে৷আগামী জুনের মধ্যে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে৷কিন্তু জোটের অনেক সরকারই নিজ নিজ দেশে আশ্রয়প্রার্থীদের জায়গা দেওয়ার পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা প্রদানে বেশি আগ্রহ দেখাচ্ছে৷

যেমন লুক্সেমবার্গে অনুষ্ঠিত সভার সাইডলাডনে বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী আনালিন ফন বসুইট অর্থনৈতিক সহযোগিতা প্রদানের কথা বলেন৷ কারণ হিসেবে তিনি বলেন, তার দেশের আশ্রয়প্রার্থী নেওয়ার প্রক্রিয়া এরইমধ্যে পূর্ণ হয়ে গেছে৷ একই কথা জানান, ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রীও৷ জানালেন, তার দেশ কোনোভাবেই অন্য দেশ থেকে আশ্রয়প্রার্থী নিতে পারবে না৷

এই বিষয়ে নেদারল্যান্ডস সরকারের নীতি হলো, অবিভাসনপ্রত্যাশী নেওয়ার পরিবর্তে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা৷ এদিকে সুইডেনের অভিবাসনমন্ত্রী জোহান ফোরসেল জোর দিয়ে জানান, তার দেশ নতুন করে আশ্রয়প্রাথী নিতে আগ্রহী নয়৷ গত এক দশকে সুইডেন অনেক আশ্রয়প্রাথীকে জায়গা দিয়েছে বলে দাবি করেন তিনি৷ ইনফোমাইগ্রেন্টস

Economist/16 October/ZI/EU


আরো বিভন্ন ধরণের নিউজ