• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইয়াবা সাম্রাজ্যের বাদশাহ রনি গ্রেফতার: পুলিশের পোশাক ছেড়ে মাদকের জগতে, নৌবাহিনীর অভিযানে অবশেষে পর্দাফাঁস

Tanzil Hossain, bhola the Economist
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ইয়াবা সাম্রাজ্যের বাদশাহ রনি গ্রেফতার: পুলিশের পোশাক ছেড়ে মাদকের জগতে, নৌবাহিনীর অভিযানে অবশেষে পর্দাফাঁস!দেশজুড়ে অপরাধ দমনে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ মাদক ও অপরাধ চক্র নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে আজ ভোরে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৯ অক্টোবর (রবিবার) ভোর ৫ টা ঘটিকায় অভিযান পরিচালিত হয় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজীপুর রোডস্থ ওয়ার্ড নং ০৫ এর একটি বাড়িতে। অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল। টার্গেট ছিল বহু আগেই চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনি, যিনি একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন কিন্তু পরবর্তীতে চাকরি হারান।

অভিযানকালে রনির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় থেকে অর্জিত নগদ ৮,৭৩০ টাকা। আটক করা হয় রনিকে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হয় এবং পরবর্তীতে আসামিকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রনি দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তার বসতবাড়ির পাশেই (তুলাতুলি যাওয়ার মেইন রোড সংলগ্ন বাগানে) নিয়মিত ইয়াবা বিক্রি হতো। সে ইয়াবা সেবনকারীদের কাছ থেকে লেনদেনে সমস্যা হলে ভয় দেখিয়ে টাকা আদায় করত এবং কখনো কখনো মিথ্যা তথ্য দিয়ে পুলিশ বা ডিবি টিম ডেকে এনে ভুক্তভোগীদের ফাঁসিয়ে দিত।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এমন অভিযান আরও জোরদার করতে হবে বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Economist/19October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ