• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্ব বাজারে স্বর্ণের দাম আকস্মিক হ্রাস

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিশ্ব বাজারে স্বর্ণের দাম আকস্মিক হ্রাস। বিশ্ব বাজারে গত ১০ বছরের মধ্যে স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। যদিও একদিন আগে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল মূল্যবান এই ধাতুটির মূল্য। তবে আজ প্রায় ৫ শতাংশেরও বেশি কমে গেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় সোনার দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১২৭ ডলারে নেমে আসে। যা বিগত এক দশকের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবার ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ। এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
Economist/22 October/ZI/gold


আরো বিভন্ন ধরণের নিউজ