• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজ়ি জেলে

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজ়ি জেলে।স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে প্যারিসের জেলে গেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজ়ি।মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে বেআইনি ভাবে অর্থ তহবিল সংগ্রহে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম কোনও ফরাসি রাজনৈতিক নেতা জেলে গেলেন। এছাড়াও ইউরোপীয়ইউনিয়নের (ইইউ) কোনও দেশের সাবেক সরকার প্রধান এর আগে জেলে যাননি। এ দিক থেকে সারকোজ়িই প্রথম।

উল্লেখ্য যে,২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজ়ি। মঙ্গলবার দক্ষিণ প্যারিসের ল সাঁতে জেলে প্রবেশ করেন তিনি। আপাতত পাঁচ বছর ওটাই তাঁর ঠিকানা হতে চলেছে। জেলে প্রবেশের সময়ে উপস্থিত সাংবাদিকদের ছবি তুলতে বারণ করে দেন দক্ষিণপন্থী এই নেতা।তবে মঙ্গলবার যখন বাড়ি থেকে বার হন, তখন তাঁর বাড়ির বাইরে উপস্থিত লোকজনকে দেখে হাত নাড়েন সারকোজ়ি। সে সময় হাত ধরে তাঁর পাশে ছিলেন স্ত্রী তথা পপস্টার ব্রুনি। সঙ্গে ছিলেন সারকোজ়ির সন্তানেরাও।

সারকোজ়ির পুত্র লুই সারকোজ়ি আগামী বছর মেনটনের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। সেই লুই জনগণকে তাঁর বাবার সমর্থনে পথে নামার ডাক দেন। তার পরেই উপস্থিত লোকজনের অনেকে ‘সারকোজ়ি, সারকোজ়ি’ বলে চিৎকার করতে থাকেন।প্রায় সে সময়ই সারকোজ়ির সমাজমাধ্যম অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, ‘আমি নির্দোষ’। আরও দাবি করা হয়েছে, এটা ‘আইনের কেলেঙ্কারি’।

সারকোজ়ি জেলে প্রবেশের পরেই তাঁর আইনজীবী আদালতে ‘মোশন’ আবেদন করেন। দু’মাসের মধ্যে সেই আবেদন পরীক্ষা করবে আদালত। এ সব ক্ষেত্রে অনেক সময়ে দোষীর বাড়িতে বন্দি রাখার নির্দেশ দেয় আদালত। তবে সেই দোষীর যদি প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকে, তা হলে তাঁকে মুক্তি দেয় না ফ্রান্সের আদালত।

Economist/22 October/ZI/france


আরো বিভন্ন ধরণের নিউজ