ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানীতে।সংখ্যাগরিষ্ঠ ইসরাইলি বেঞ্জামিন নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।সোমবার (২৭ অক্টোবর) ইসরাইলের গণমাধ্যম দ্যটাইমস অফ ইসরাইল তাদের এক প্রতিবেদনেএতথ্য জানায়।সাম্প্রতিক সময়ে এক জনমত জরিপে দেখা গেছে,ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা উচিত নয় বলেমতামত জানিয়েছে দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ।
ইসরাইলের জনপ্রিয় চ্যানেল-১২এ প্রচারিত একজনমত জরিপে দেখা গেছে যে,দেশটির ৫২ শতাংশ মানুষ মনে করেন,তার আর নির্বাচনে দাঁড়ানো উচিত নয়। তবে ৪১ শতাংশ ইসরাইলে মনে করছে,তার আবারও নির্বাচনে দাঁড়ানো উচিত। বাকী ৭ শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে যদি,বেঞ্জামিন নেতানিয়াহু আগামী নির্বাচনেপ্রতিদ্বন্দ্বীতা না করেন,তখন কে হবেন তার দললিকুদ এর প্রধান বা উত্তরসূরী। এই প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে ৪৮ শতাংশ কোনও সিদ্ধান্ত দেননিবা তার উত্তরসূরী হিসাবে কাউকে নির্বাচন করেননি।
Economist/27 October/ZI/Israil