• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে শিশুদের খেলার ঘটনা নিয়ে যুবক খুন, আহত ৫

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের ধনবাড়ীতে শিশুদের খেলার ঘটনা নিয়ে যুবক খুন, ৫ জন হাসপাতাল

টাঙ্গাইলের ধনবড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (৩৮) নামে এক যুবক খুন হয়েছে।

রবিবার(২১ ডিসেম্বর ২০)ইং বিকালে উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপটল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। নিহত মনির ওই গ্রামের হাজের আলীর ছেলে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের চলছে শোকের মাতম।

বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সুরুজ্জামান মিন্টু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাঁচপটল গ্রামে প্রতিবেশী হানিফের ছেলে সবুজকে মনিরের ভাতিজি চড় দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে বিকেলে একই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, ঘটনাস্থল থেকে মনিরের লাশ উদ্ধার করে থানায় আনার পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডিনিউজ ইউরোপ /২২ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ