• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন।সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে ইরাক যুদ্ধের প্রধান পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসাবে মনে করা হয়।মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্ত রাষ্ট্রের স্থানীয় সময় ভোরবেলায় নিউমোনিয়া এবং হৃদরোগজনিত জটিলতায় মৃত্যু হয়েছে ডিক চেনির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পরিবারের সদস্যরা এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্রের ইতাহাসের সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট মনে করা হয় তাকে। উল্লেখ্য যে, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ২০০৩ সালে ইরাকে যে ভয়াবহ আগ্রাসন চালিয়েছিল মার্কিন-ন্যাটো বাহিনী, সেই আগ্রাসনের প্রধান পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড ছিলেন ডিক চেনি।

প্রসঙ্গত,ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধ বাঁধে ১৯৯০ সালে। ওই বছর আগস্টে ইরাকের সঙ্গে সংঘাত শুরু হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৪২টি দেশের জোটের। ইতিহাসে সেই যুদ্ধ ‘উপসাগরীয় যুদ্ধ’ নামে পরিচিত।উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। ডিক চেনি ছিলেন তার নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধের পরিকল্পনা, জোটভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ— ইত্যাদি দায়িত্বগুলো তিনিই দেখতেন।

পরে ২০০০ সালে প্রেসিডেন্ট হন জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে জর্জ ওয়াকার বুশ। তার নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। পরে ২০০৪ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াাকার বুশ। সেই সরকারেও চেনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন।অর্থাৎ বাবা বুশ এবং ছেলে বুশ— উভয়ের নেতৃত্বাধীন সরকারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই রিপাবলিকান রাজনীতিবিদ। শুধু তাই নয়, জর্জ ওয়াকার বুশের নেতৃত্বাধীন সরকারে সবচেয়ে ক্ষমতাবান কর্মকর্তাও ছিলেন চেনি। ধারণা করা হতো, সরকার মূলত চেনিই চালান এবং বুশ জুনিয়র তার পরামর্শ মেনে চলেন।

ডিক চেনির মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ। এক শোকবার্তায় চেনিকে ‘ভদ্র, সম্মানিত মানুষ’ উল্লেখ করে তিনি বলেছেন, “তার প্রজন্মের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে উজ্জল এবং নিবেদিতপ্রাণ জনসেবক। চেনি ছিলেন এমন একজন দেশপ্রেমিক, যার সততা, বুদ্ধিমত্তা এবং কর্মনিষ্ঠা ছিল দৃষ্টান্তযোগ্য।”

Economist/6November/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ