• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর।দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফায় সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (জিওসি আর্টডক) মো. মাইনুর রহমান এ কথা বলেন।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।বিগত স্বৈরাচার সরকারের আমলে মানবতাবিরোধীঅভিযোগে অভিযুক্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছে সেনা সদর।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে কি না, সেই প্রশ্নে বিষয়টিকে আইনগত প্রক্রিয়া বলে উল্লেখ করেছে সেনাসদর।সংবাদ সম্মেলনে সেনা সদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর আওতায় পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। সেনা সদর সেটি স্পষ্টীকরণের অপেক্ষায়। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেনি বলে জানায় সেনাসদর।

উল্লেখ্য যে,বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জোরপূর্বক গুম এবং জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার জন্য ১৫ জন সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। তারা বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনানিবাসে রয়েছেন।
Economist/6November/ZI/crime


আরো বিভন্ন ধরণের নিউজ