• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত।বাংলাদেশে এক বিলিয়ন ডলার সমমূল্যের সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে এসব সয়াবিন আনবে।বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।সংবাদমাধ্যমটি জানায়,মার্কিনিদের সঙ্গে বাংলাদেশের এই বিলিয়ন ডলারের চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছে।সংবাদমাধ্যমটি আরও বলেছে, ২০২৪-২৫ তেল বছরে এমনিতেই রপ্তানি কম ছিল। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনায় সয়ামিল রপ্তানিকারকরা আরও দুশ্চিন্তায় পড়েছেন।

বাংলাদেশ ভারতের সয়ামিলের অন্যতম বড় বাজার। তবে গত বছর বাংলাদেশে তাদের সয়ামিল রপ্তানি কমে ১ দশমিক ৬৩ লাখ টনে নেমে আসে। যা এর আগের অর্থবছরের চেয়ে ৪৬ শতাংশ কম ছিল।ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক ডিএন পাঠক বলেছেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কমদামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে ২০২৪-২৫ তেলবছরে আমাদের রপ্তানি অনেক কমে গেছে। বাংলাদেশ মাত্রই সয়াবিন কেনার ১ বিলিয়ন ডলারের বিশাল একটি চুক্তি করেছে। যার অর্থ বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না। আর এটি একটি চিন্তার বিষয়।”

গত মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ঘোষণা দেয়, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে আগামী ১২ মাসে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তিটি গুরুত্বপূর্ণ। কারণ বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা অর্ধেকে নামিয়ে এনেছিল চীন। তখন দেশটি বিকল্প ক্রেতা খুঁজছিল। এরমধ্যেই বাংলাদেশে বিপুল সয়াবিন রপ্তানি করতে যাচ্ছে দেশটি।
Economist/7November/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ