মালয়েশিয়ায় ইউটিএম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়।ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী। UTM ইউনিভা র্সিটিতে নতুন ভর্তি হওয়া বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাতে শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
International Student Society-Bangladesh-এর আমন্ত্রণে ইউনিভার্সিটি অব টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত “Freshers’ Reception and Gala Dinner 2025” অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যায়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক Dr. Zaini Bin Ahmad, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক Dr. Mohd Rosli bin Hainin, Built Environment and Surveying (FABU) ফ্যকাল্টির ডীন অধ্যাপক Dr. Kherson Nita Ali, Computing ফ্যাকাল্টির ডীন অধ্যাপক Dr. Wan Mohd Nasir bin Wan Kadir সহ বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং কাউন্সেলর মো. মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।
Economist/13November/ZI/diplomatics