ভারত ও পাকিস্তানের ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব – পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা এবং ভারতে গাড়ি বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন /মঙ্গলবার (১১ নভেম্বর) জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনায় গুতেরেস বলেন, “গভীরভাবে দুঃখিত” এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের পূর্ণ আরোগ্য কামনা করেছেন, ফারহান হক সাংবাদিকদের বলেন।
“মহাসচিব তীব্র ভাষায় সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে সন্ত্রাসবাদের সকল অপরাধীদের জবাবদিহি করতে হবে এবং তিনি পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন,” হক আরও বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির মতে, মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদে একটি আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণে ১২ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে হক বলেন, জাতিসংঘ ভারত সরকারের প্রতি সমবেদনা জানাচ্ছে।”এটিও সম্পূর্ণ তদন্ত করা দরকার,” তিনি যোগ করেন।
Economist/13November/ZI/politics