• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদল আসছে

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদল আসছে।আগামী সপ্তাহে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বৃটিশ সংসদে নতুন অভিবাসন সংস্কার পরিকল্পনা উপস্থাপন করবেন।শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের হোম অফিসের(স্বরাষ্ট্র মন্ত্রণালয়) একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে “অতিরিক্ত উদারতা ও সহজে থেকে যাওয়ার সুযোগ” বহিষ্কারের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। প্রশাসনিক বাধা ও আইনি জটিলতার কারণে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়াও অত্যন্ত দুরূহ হয়ে উঠেছিল। ফলে সরকার এখন আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর পথ তৈরি করতে চায়।এই সংস্কার পরিকল্পনা মূলত ডেনমার্কসহ বিভিন্ন ইউরোপীয় দেশের কঠোর অভিবাসন নীতির অনুসরণে তৈরি করা হয়েছে। আশ্রয় প্রক্রিয়া কঠিন করা এবং অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরানোর ওপর এই নীতির মূল জোর।

ইতোমধ্যে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে প্রত্যাবাসন বা নির্বাসন করা হয়েছে বলে হোম অফিস জানিয়েছে। এটি কনজারভেটিভ সরকারের আমলের আগের ১৬ মাসের তুলনায় ২৩ শতাংশ বেশি। নতুন সংখ্যাটি সরকারকে আরও কঠোর নীতি গ্রহণে উৎসাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাজ্যের নতুন নীতি ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের মডেল অনুসরণ করবে। দেশটি গত এক দশকে ইউরোপের অন্যতম কঠোর আশ্রয়নীতি চালু করে আশ্রয়-আবেদনকে ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয় এবং মেয়াদ শেষে কার্যত নতুন করে আশ্রয় আবেদন করতে হয়। পুনর্বাসন বা নাগরিকত্ব পাওয়ার পথও সেখানে ক্রমাগত কঠিন করা হয়েছে।

এমনকি চার বছর আগে ডেনমার্ক সরকার যুদ্ধ চলাকালে দামেস্কের কিছু অংশকে “নিরাপদ” ঘোষণা করে প্রায় ২০০ সিরীয় শরণার্থীকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়। যুক্তরাজ্যের কর্মকর্তারা সম্প্রতি ডেনমার্ক সফর করে তাদের কঠোর মডেল সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন নীতি তৈরি হচ্ছে।

পরবর্তী সোমবার শাবানা মাহমুদ এসব পরিকল্পনা নিয়ে সংসদে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। তবে কনজারভেটিভ দল দাবি করছে, ছোট নৌকায় আসা অভিবাসীদের প্রবাহ বন্ধ করতে হলে রুয়ান্ডা-স্টাইলের নির্বাসন প্রকল্প পুনরায় চালু ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়।

Economist/14November/ZI/imgration


আরো বিভন্ন ধরণের নিউজ