• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের সময় বাড়ালো তুরস্ক

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

গ্রিসের হুমকি, ইইউ-র সমালোচনাতেও কাজ হলো না। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের মেয়াদ আরো বাড়ালো তুরস্ক। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনুসন্ধানকারী জাহাজ ওরুচ রেইস সেখানে থাকবে। এর আগে বলা হয়েছিল, ৪ নভেম্বর পর্যন্ত অনুসন্ধান চালানো হবে।

সম্প্রতি তুরস্ক ও গ্রিসে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তারপর ভূমধ্যসাগরে তেল ও গ্যাস নিয়ে বিরোধের সুর কিছুটা নরম করেছিল দুই দেশ। কিন্তু তুরস্ক আবার অনুসন্ধানের সময়সীমা বাড়িয়ে দেয়ায় গ্রিস জানিয়েছে, এটা বেআইনি কাজ। অবিলম্বে তা বন্ধ করতে হবে।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকলের নজর এখন ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসনের দিকে। এই অবস্থায় তুরস্কের সিদ্ধান্তে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে।

গত অগাস্ট থেকে পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে বিরোধ বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে উত্তেজনাও। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে গত ২ অক্টোবর তুরস্ক ওরুচ রেইসকে নিজেদের দেশে ফিরিয়ে নেয়। কিন্তু ১২ অক্টোবর তা আবার বিতর্কিত জলসীমায় পাঠায় তুরস্ক। তারপর অনুসন্ধানের সময়সীমা দুই বার বাড়ালো তারা।

ভূমিকম্পে নিখোঁজদের উদ্ধার
পশ্চিম তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে রোববারও উদ্ধারকাজ চলেছে। তবে সেখানে ধ্বংসস্তূপের তলায় জীবিতদের থাকার সম্ভাবনা কমছে। ভূমিকম্পের ফলে তুরস্কে অন্ততপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৮০৪ জন। হাসপাতালে চিকিৎসা চলছে ২০০ জনের। প্রচুর মানুষ গৃহহীন।

ভেঙে পড়া বাড়িগুলিতে ধ্বংসস্তূপের তলায় এখনো কেউ বেঁচে আছেন কি না, সেই খোঁজ চলছে। ৩৪ ঘণ্টা আটকে থাকার পর একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু যত সময় যাচ্ছে, ততই ধ্বংসস্তূপের মধ্যে জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে বলে উদ্ধারকারীরা মনে করছেন।

সূত্র : ডয়চে ভেলে


আরো বিভন্ন ধরণের নিউজ