• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না – নেতানিয়াহু

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না – নেতানিয়াহু।ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।রোববার (১৬ নভেম্বর) এক সরকারি বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। গাজাকে বেসামরিকরণ করা হবে এবং হামাস নিরস্ত্র হবে। সহবে বা কঠিনভাবে হোক। এ নিয়ে আমার কোনো স্বীকৃতি, টুইট বা লেকচারের দরকার নেই।”তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতির চুক্তিসহ অন্য সবকিছুতে আছে গাজাকে অস্ত্রমুক্ত এবং হামাসকে নিরস্ত্র করা হবে।”

নেতানিয়াহু বলেন, জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোনও ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে বিরোধীতা আমরা করি, সেটি অব্যাহত আছে। আমাদের এ অবস্থানের এক বিন্দুও পরিবর্তন হয়নি।”এদিকে গাজায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয় প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে দখলদার ইসরায়েল।তবে এরই মধ্যে সৌদি আরব আবার যুক্তরাষ্ট্রের থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে— সৌদি যদি এফ-৩৫ চায় তাহলে তাদের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এতে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

গত মাসে এক ফোনকলে সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্প জানান, এখন যেহেতু গাজার যুদ্ধ শেষ হয়েছে, তাই সৌদি চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তিনি আশা ব্যক্ত করেন, সৌদি-ইসরায়েল শিগগিরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।

Economist/16November/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ