• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

Kabir Ahmed Diplomatic Correspondent at The Economist desk
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি।সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মুয়াজ্জেম হোছাইন গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এই চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আবারও চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করেও সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মুয়াজ্জেম হোছাইন আরও জানিয়েছেন, গত ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করেও সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহি কতায় এবার সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।এর আগে, এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।

এদিকে, এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

Economist/16November/ZI/court


আরো বিভন্ন ধরণের নিউজ