বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে নিজে দের সুযোগ মত সংবিধান সংশোধন করে ফেলেন।গত আওয়ামী লীগ সরকার বিগত বছরগুলোতে তাই করেছে। ফলে সংবিধানের দোহায় দিয়ে দেশে গুম, খুন, হত্যা রাজ ত্ব করেছে আওয়ামী লীগ। বর্তমান মধ্যবর্তী সরকার মধ্য দিয়ে সেই পুরনো নির্ধলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যব স্থায় আজকে ফিরে আসলো। রাজনৈতিক বিশ্লেষক গণের আশঙ্কা রয়েছে আগামী তে সরকারে ফিরে তারা কোন পলিসি গ্রহণ করে তা দেখার বিষয় বলে মনে করেন।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা ত্রয়োদশ সংশোধনী বাতিলের ১৪ বছর আগের রায় সম্পূর্ণ বাতিল করেছে আপিল বিভাগ। এর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরায় কার্যকর ও সক্রিয় হলো।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এই ঐতিহাসিক রায় দেন। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানাবলি ‘পুনরুজ্জীবিত ও কার্যকর’ হলেও তা ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৪-৩ ভোটে ত্রয়োদশ সংশো ধনীকে বাতিল ঘোষণা করেছিল। আজকের রায়ে সেই সংখ্যা গরিষ্ঠ ও সংখ্যালঘু দুটি মতামতই বাতিল করা হয়েছে।
আজ সকাল ৯টা ৩৬ মিনিটে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি এজলাসে এসে সংক্ষিপ্ত আদেশ পাঠ করে সম্পূর্ণ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর জামায়াতে ইসলামীর পক্ষে শুনানিকারী জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আগের রায় বহু ত্রুটিতে ভরা ছিল, যা নথিপত্র থেকেই প্রমাণ পাওয়া গেছে। তাই আপিল বিভাগ সেটি পুরোপুরি বাতিল করেছেন।
তার ভাষ্য, ত্রয়োদশ সংশোধনী পুনরুজ্জীবিত হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় সংবিধানে স্থাপিত হলো।
তিনি ব্যাখ্যা করে বলেন, সংবিধানের ৫৮বি ও ৫৮সি অনুচ্ছে দে বলা আছে, সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাব ধায়ক সরকার গঠিত হবে। বর্তমানে সংসদ নেই, তাই আদালত স্পষ্ট করেছেন যে এটি এখনই নয়, সামনে থেকে কার্যকর হবে।
ত্রয়োদশ সংশোধনী বাতিল নিয়ে আইনি লড়াইয়ের শুরু ১৯৯৯ সালে, যখন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিম উল্লাহসহ কয়েকজন সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। ২০০৪ সালে হাইকোর্ট সংশোধনীকে বৈধ ঘোষণা করে। পরে ২০০৫ সালে আপিল হয় এবং ২০১১ সালে আপিল বিভাগ সংশোধনী বাতিল করে রায় দেন। এরপর আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনী পাশ করে। আজকের রায়ে সেই বিতর্কিত অধ্যা য়ের অবসান হলো।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এছাড়া ১৯৯১ সালে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকা রের অধীনে নির্বাচন হয়, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।
এবারে ব্যাপক হারে সংস্কার করছেন বর্তমান সরকার হয়ত আগামী তে নতুন সরকারে যারাই আসুক এত সহজে সৈরষারি হয়ে উঠা কঠিন হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শহীদ।
Economist/20November/ZI/politics