• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

৬৯’ গণঅভ্যুত্থানে ভাসানীর ভূমিকা নিয়ে টাঙ্গাইলে পাঠচক্র অনুষ্ঠিত

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

৬৯’ গণঅভ্যুত্থানে ভাসানীর ভূমিকা নিয়ে টাঙ্গাইলে পাঠচক্র অনুষ্ঠিত

আজ ২২ ডিসেম্বর সকাল ১১ টায় “১৯৬৯’র গণঅভ্যুত্থানে আইয়ুব শাহীর পতনে মওলানা ভাসানীর ভূমিকা” শীর্ষক এক পাঠচক্র আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখা।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাওলানা ভাসানী আদর্শ কলেজ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা কালে গণসংহতি আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক বলেন, “বৃদ্ধ মওলানা আমাদের প্রকৃত দিশারী ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা।”

তিনি আরো বলেন, ইতিহাসের প্রকৃত পাঠ ও লড়াই ছাড়া এই জাতি স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাবে না।

ফাতেমা রহমান বীথি বলেন, ভাসানীর নেতৃত্বে ঊনসত্তরের যে গণঅভ্যুত্থান সেটা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করেছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সর্বত্রই ভাসানীর উজ্জ্বল ভূমিকা থাকলেও আজ তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে। আমরা তরুন প্রজন্ম ইতিহাসের উপর দখলের বিরুদ্ধে কাজ করে যাবো।

ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী, ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোয়াদ, ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কেডি ইয়াছিন আরাফাত, সদস্য সচিব মাহাথির খান ভাসানীসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ /২২ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ