• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাজ্যে দুই সন্তান ভাতা সীমা তুলে নিলে দারিদ্র্যতা কমতে পারে

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে দুই সন্তান ভাতা সীমা তুলে নিলে দারিদ্র্যতা কমতে পারে।যুক্তরাজ্যে দুই-সন্তান ভাতা সীমা (Two-Child Bene fit Cap) বাতিলের সম্ভাবনা ঘিরে উত্তরের পরিবার গুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।মঙ্গল বার (২৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা গণ মাধ্যম আইকে নিউজের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।ব্র্যাডফোর্ডের তিন সন্তানের মা ইমতিয়াজ বেগম সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ভাতা সীমা তুলে দিলে তার মতো অসংখ্য পরিবার নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে সুবিধা পাবেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, ইউনিভার্সাল ক্রেডিট ও ট্যাক্স ক্রেডিট শুধুমাত্র প্রথম দুই সন্তানের জন্য পাওয়া যায়। ২০১৭ সালের ৬ এপ্রিলের পর জন্ম নেওয়া তৃতীয় সন্তান থেকে সুবিধা পাওয়া যায় না। কনজারভেটিভ চ্যান্সেলর জর্জ ওসবোর্ন এই নিয়মটি চালু করেন। এর ফলে বর্তমানে প্রায় ১৬ লাখ শিশু এমন পরিবারে বড় হচ্ছে যেখানে তারা এই সুবিধা থেকে বঞ্চিত।

ইমতিয়াজ বেগম বলেন, “আমার কাছে এখন মাত্র ৫৫ পাউন্ড, নয় দিন চলতে হবে। যদি তৃতীয় সন্তানের জন্য ভাতা পেতাম, তাহলে এত কষ্ট হতো না। সীমা তুলে দিলে সত্যিই পরিবার গুলো একটু বাঁচবে।”ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের হিসাব অনুযায়ী, সীমা না থাকলে এসব পরিবার বছরে গড়ে ৪,৪০০ পাউন্ড বেশি সুবিধা পেত—যা তাদের মোট বার্ষিক ব্যয়ের প্রায় দশভাগ। এই প্রেক্ষাপটে চ্যান্সেলর রেচেল রিভস ইঙ্গিত দিয়েছেন, পরিবারের সন্তানসংখ্যার ভিত্তিতে ভাতা সীমা তুলে দেওয়ার বিষয়টি বাজেটে বিবেচনায় আছে। তিনি আগেই বলেছেন, “বড় পরিবারের শিশুদের শাস্তি দেওয়াটা ন্যায়সঙ্গত নয়।”

ব্র্যাডফোর্ডের স্কুলমোর কমিউনিটি সেন্টারের ম্যানেজার ক্যারোলিন গুডউইল জানান, সীমা তুলে দিলে অঞ্চলের অনেক পরিবার সরাসরি উপকৃত হবে। তিনি বলেন, “অনেকে মনে করেন ভাতা পাওয়ার জন্যই সন্তান নেওয়া হয়। কিন্তু এখানে যে কঠিন বাস্তবতা—অনেক পরিবার টিকে থাকার লড়াই করছে।”

এটি শুধু পরিবার নয়, বরং আঞ্চলিক নেতাদেরও আলোচনার কেন্দ্রে এসেছে। উত্তর ইংল্যান্ডের কয়েকজন মেয়র বাজেটের আগে যৌথ চিঠিতে চ্যান্সেলরকে অনুরোধ করেছেন দুই-সন্তান সীমা বাতিল করতে। তাদের মতে, এই সিদ্ধান্ত নিলে প্রায় ৬,৩০,০০০ শিশু দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারবে, যার মধ্যে বড় একটি অংশ উত্তর ইংল্যান্ডে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই সীমা দারিদ্র্যপীড়িত এলাকার শিশুদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এবং এটি দারিদ্র্য কমানোর সবচেয়ে ‘কার্যকর ও তাত্ক্ষণিক’ পদক্ষেপ হতে পারে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, নর্দান পাওয়ার হাউস রেল প্রকল্প এবং স্থানীয় ব্যবসা বিনিয়োগেও সরকারকে গুরুত্ব দিতে বলা হয়েছে।

সাউথ ইয়র্কশায়ারের মেয়র অলিভার কাপার্ড বলেন, “সরকার কঠিন আর্থিক বাস্তবতার মধ্যেও আমাদের কথা শুনছে—এটা আমরা নিশ্চিত। তবে আমরা সবাই মিলে এক কণ্ঠে বলছি, এই দাবিগুলো এখন অত্যন্ত জরুরি।”

Economist/26November/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ