• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানি প্রতিদিন গড়ে ৬৫ জন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জার্মানি প্রতিদিন গড়ে ৬৫ জন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে।বর্তমানে জার্মানি থেকে অনিয়মিত অভি বাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর হার ১৮ ভাগ বেড়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) জার্মানির বিভিন্ন গণ মাধ্যম থেকে এতথ্য জানা গেছে। উল্লেখ্য যে, চলতি বছ রের প্রথম দশ মাসে জার্মানি থেকে অনিয়মিত অভি বাসী দের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮% বেড়েছে।জার্মানির সরকারের তথ্য মতে, চলতি বছরের ফেরতপাঠা নোর এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৪৫ শতাংশ বেশি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে মোট ১৯ হাজার ৫৩৮ জন অনিয়মিত অভিবাসীকে নিজনিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ সেই হেসেবে প্রতিদন গড়ে ৬৫ জন অনিয়মিত অভি বাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর এই সংখ্যা ২০২৪ সালের প্রথম দশ মাসে ছিল ১৬ হাজার ৫৬৩জন।

এ সম্পর্কে যা বলছে জার্মানির সরকার:

জার্মানির সংবাদমাধ্যম “বিল্ড আম সোনটাগকে’ (Bild am Sonntag) দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজা ন্ডার ডোব্রিন্ডট জানান, সরকার কঠোর অভিবাসন নীতি মেনে চলবে এবং বেআইনিভাবে জার্মানিতে বসাবসরত অভিবাসীদের নিজ দেশে পেরত পাঠানোর সংখ্যা বাড়াবে। অবশ্য এক্ষেত্রে তিনি সিরিয়া এবং আফগানিস্তানের নাম বিশেষভাবে উল্লেখ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পহেলা এপ্রিলের পরে জার্মানিতে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শরণার্থীরা অন্যান্য শরণার্থীদের মতোই সুবিধা পাবেন। জার্মানির নাগরিকদের মতো তাদেরকে বেসিক আনএমপ্লয়মেন্ট সুবিধা প্রদান করা হবে না।

সরকারের কঠোর অভিবাসন ও আশ্রয় প্রদান নীতির কারণে অনিয়মিতভাবে জার্মানিতে অবস্থানরত অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠন করে ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন জোট সরকার।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই অনিয়মিত অভিবাসন বিষয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন খৃস্টীয় গণতন্ত্রী দল বা সিডিইউর ফ্রিডরিশ ম্যার্ৎসের। এরই অংশ হিসেবে অনিয়মিত অভিবাসন এবং আশ্রয়প্রাদান বিষয়ে নানা আইনি পদক্ষেপ নিচ্ছে জার্মানির সরকার।

Economist/26November/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ