প্যারিস, ফ্রান্স :প্যারিসে বিসিএফের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: সম্মানিত হলেন বাংলাদেশী বংশদ্ভূত ৩০ জন মেধাবী।বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজন করা হলো কৃতী শিক্ষার্থীদের রিইউনিয়ন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। রোববার (২৯ নভেম্বর) প্যারিসের ১৩তম অ্যারো নডিসমেন্টের একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় বাংলাদেশ ও ফরাসি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এম. ডি. নূর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান।৩০ শিক্ষার্থীকে সম্মাননা এবারের আয়োজনে বাংলাদেশ থেকে ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি শিক্ষার্থী মিলিয়ে মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ফরাসি উচ্চ মাধ্যমিক (বাক) উত্তীর্ণ ১০ জন স্নাতক পর্যায়ের ৩ জন মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ১৬ জন ,একজন চিকিৎসক ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে বিশেষ সম্মাননায় ভূষিত করে বিসিএফ।রাষ্ট্রদূতের বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন,প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।

প্রবাসীরা নিজ নিজ পেশায় অবদান রেখে যে দেশের সম্মান বৃদ্ধি করছেন, তাতে বাংলদেশের মর্যাদাও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল হচ্ছে। এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালু থাকা অত্যন্ত প্রয়োজন। মানবিক অবদানে বিশেষ স্বীকৃতি মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সাভারে মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন সিএফএফ–জিকে সাভারের ফরাসি ডেলিগেশনকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দের উপস্থিতিঅনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি),প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম,
মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান ও দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এম. এ. তাহের, মোহাম্মদ মাহবুব হোসাইন, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, মোহাম্মদ আরিফ উল্লাহ, চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, ইমরান আহমেদ, ওবায়দুল্লাহ কয়েস, মিয়া মাসুদ প্রমুখ। স্মরণিকা ও সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিসিএফ সংগঠক ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত স্মরণিকা ‘সহযাত্রী ২০২৫’ উন্মোচন করা হয়। বৈচিত্র্যময় সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও ফ্রান্সের শিল্পীদের অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে। এছাড়া ভায়োলিনের সুরে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি তরুণী অর্শী বড়ুয়া।

ইউরোপিয়ান কমিউনিটি অ্যাওয়ার্ড এ বছর ‘বিসিএফ ইউরোপিয়ান কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয় বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড এলামনাই অ্যাসোসিয়েশন বেল জিয়াম-কে। সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রাসেলস থেকে অনুষ্ঠানে অংশ নেন। বিসিএফের প্রত্যয় সভাপতির বক্তব্যে বিসিএফ সভাপতি এম. ডি. নূরবলেন,
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং দেশ থেকে আসা শিক্ষার্থী ও পেশাজীবীদের কল্যাণে বিসিএফ ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখবে।

সবার সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। উল্লেখ্য ২০১৭ সালে নিবন্ধিত সংগঠন হিসেবে বিসিএফ যাত্রা শুরু করে। এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক নজমুল কবির এবং বিসিএফ সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল।
Economist/1 December/ZI/Paris