• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হতে যাচ্ছে সুইডেন

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হতে যাচ্ছে সুইডেন।ধূমপা নমুক্ত দেশ হিসাবে ইতিহাস গড়তে যাচ্ছে উত্তর ইউ রো পের সমৃদ্ধ দেশ সুইডেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) বি শ্বের বিভিন্নআন্তর্জা তিক গণমাধ্যম এতথ্য জানিয়ে প্রতি বেদন প্রকাশ করেছে।মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গণমাধ্যম গাল ফ নিউজের এক প্রতিবে দনে জানানো হয়েছে, যে দে শে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫ শতাংশের কম মানুষ ধূম পান করে, সেই দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এই চও  ) ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করছে। সেই লক্ষ্যে র একদম কাছাকাছি পৌঁছে গেছে সুইডেন।

দেশটিতে ২০০৫ সালে দৈনিক ধূমপান করা মানুষের হার ছিল ১৫ শতাংশ। গত বছর তা নেমে এসেছে মাত্র ৫ দশমিক ২ শতাংশে। চলতি বছরে এই হার আরও কমে ৫ শতাংশের নিচে নেমে গেছে। গোটা ইউরোপ মহাদেশে এর চেয়ে কম ধূমপায়ী আর কোনও দেশ নাই।

তবে সুইডেনের এই সাফল্য একদিনে আসেনি। গত দুই দশক ধরে ধারাবাহিক সচেতনতা বৃদ্ধি, ধূমপানের ক্ষতি নিয়ে প্রচারণা এবং তুলনামূলক কম ক্ষতিকর বিকল্প—যেমন প্রচলিত স্নাস ও তামাকবিহীন নিকোটিন পাউচ ব্যবহারের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।

সুইডেনে মানুষের স্বাস্থ্য সচেতনতার কারণে নিকোটিন গ্রহণের ধরন স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে নিকোটিনকে সরাসরি প্রধান সমস্যা হিসেবে দেখা হয় না, বরং ধূমপানের ধরণকে গুরুত্ব দেওয়া হয়। এরই ফল হিসেবে গত এক দশকে দেশটিতে ধূমপানের হার ৫৫ শতাংশ কমেছে। একই সময়ে পুরুষদের মধ্যে তামাকজনিত মৃত্যুহার ৩৮ শতাংশ কমেছে এবং ফুসফুসের ক্যান্সারের হার কমেছে ৪১ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, সুইডেন ইউরোপের একমাত্র দেশ যেখানে নিকোটিন পাউচ বাণিজ্যিকভাবে অনুমোদিত। বর্ত মানে দেশটির প্রায় ১৮ শতাংশ মানুষ এটি ব্যবহার করছে, যা কম ক্ষতিকর বিকল্পের প্রতি জনমনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সুইডেনের এই মডেলের বিশেষত্ব হলো—কেবল ধূমপানের হার কমানো নয়, বরং এটি একটি বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তি ক পদ্ধতিতে করা হয়েছে। কঠোর নিষেধাজ্ঞার পরিবর্তে কম ক্ষতিকর বিকল্প, বিশেষ করে নিকোটিন পাউচ ব্যবহারের মাধ্য মে ধূমপান হ্রাসে সহায়তা করা হয়েছে। যদিও এসব বিক ল্প সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তবে ধূমপানের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমায়।

ধূমপায়ী কমার ক্ষেত্রে বড় অবদান রাখছে ‘স্নাস’। এটি অনে কটা টি-ব্যাগের মতো একটি বস্তু, যার কাগজের ভেতরে তামাক ভরা থাকে এবং এটি মুখের ভেতরে রেখে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সুইডেনের অভিজ্ঞতা প্রমাণ করে সচেতনতা, বিজ্ঞানভিত্তিক নীতি এবং বিকল্প ব্যবহারের মাধ্যমে বাস্তবসম্মত পরিবর্তন সম্ভব।

Economist/3December/ZI/Sweden


আরো বিভন্ন ধরণের নিউজ