মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের সময় সীমা নিয়ে অভিভাবকদের মধ্যে যথেষ্ট বেক পেতে হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের বর্তমান সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন।সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে যারা পূর্বে বয়স সীমার কারণে আবেদন করতে পারছিলেন, তারা এবার সহজেই আবেদন করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বুধবার (৩ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের বিষয়টি জানায়। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, ‘পরবর্তী শ্রেণিতে বয়স নির্ধারণের ধারাবাহিকতা’ অংশটি বাদ দেওয়া হয়েছে। তবে অভিভাবকরা শিক্ষা বোর্ডের নির্ধারিত বয়সসীমা অনুযায়ী আবেদন করবেন।
মাউশি জানায়, শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সর্বনিম্ন বয়স ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর। অষ্টম শ্রেণিতে সর্বনিম্ন বয়স ১১ বছর, সর্বোচ্চ ১৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা আরও বেশি।২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৪,০৪৮টি সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে মোট শূন্য আসন ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ২১ হাজার ৩০, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১।
মাউশির তথ্য অনুযায়ী, সরকারি স্কুলের এই আসনের বিপরীতে আবেদন এসেছে দুই লাখ ৬০ হাজার ২৪৪ শিক্ষার্থীর। বেসরকারি স্কুলে ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
Economist/3December/ZI/edu