• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘অভিবাসী শিশুদের জন্য আরো অন্তর্ভূক্তিমূলক নীতি প্রয়োজন’:ইউনিসেফ

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

‘অভিবাসী শিশুদের জন্য আরো অন্তর্ভূক্তিমূলক নীতি প্রয়ো জন’:ইউনিসেফ।ডিসেম্বর মাসের শুরুর দিকে আন্তর্জা তিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ইতালিতে এক বিশেষ সংলাপের আয়োজন করেছিল জাতিসংঘের শিশুবিষয়ক সংগঠন ইউনি সেফ। অভিবাসী তরুণ এবং স্থানীয় বিভিন্ন ইন্সটিটিউটের মধ্যকার এই সংলাপে কিশোর অভিবাসী এবং শরণার্থীদের বিভিন্ন চাহিদার কথা উঠে এসেছে।

সংলাপের আগে অবশ্য একাধিক জরিপের আয়োজন করা হয় যাতে অভিবাসী বংশোদ্ভূত ১৫ থেকে ১৯ বছর বয়সি তেরশো ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। জরিপে ক্যারিয়ার নির্দেশিকা, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গভিত্তিক সংহিসতার মতো বিষয় গুরুত্ব পায়৷

জরিপ অনুযায়ী, শিক্ষা এবং চাকুরির সুযোগ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে না৷ জরিপে সাড়া দেয়া ২৩ শতাংশ জানিয়েছে যে তাদের কাছে এসব বিষয়ে যথেষ্ট তথ্য নেই এবং ৩২ শতাংশ জানিয়েছে যে তাদের কাছে কোনো তথ্যই নেই।

এককভাবে পরামর্শ প্রদানের ক্ষেত্রে প্রতি দশ জনের চার জন জানিয়েছে যে তারা মনে করে তারা সহায়তা পেয়েছে। তবে এরমধ্যে অর্ধেকই জানিয়েছে তারা পর্যাপ্ত সহায়তা পায়নি।

এক্ষেত্রে উদ্বেগের বিষয় হচ্ছে: জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক কিশোরই জানিয়েছে যে তারা অন্তত একবার হলেও কোনও ধরনের চুক্তি ছাড়া কাজ করেছে।

মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরো কাজ দরকার:

মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রায় অর্ধেক কিশোর-কিশোরী জানিয়েছে যে তারা মনে করছে তাদের কথা শোনা হয়েছে। তবে, একটা বড় অংশ এখনো নিজেদেরকে বঞ্চিত মনে করছে। ১৩ শতাংশ জানিয়েছে যে তারা খুব কম সময়ই মনে করেছে যে তাদের কথা শোনা হয়েছে৷ আর প্রতি দশজনের একজন মনে করছে তাদের কথা কখনোই শোনা হয়নি।

জরিপে অংশ নেয়াদের এক চতুর্থাংশেরও কম মনে করছে যে তারা মানসিক স্বাস্থ্যের বিষয়ে সবসময় সহায়তা পেয়েছে, তবে অর্ধেকের মতো জানিয়েছে যে, তারা মাঝেমাঝে সহায়তা পেয়েছে৷ আর ২৮ শতাংশ কখনো সহায়তা পায়নি বলে জানিয়েছে।

লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে তথ্যের ঘাটতি:

জরিপে অংশ নেয়া কিশোর-তরুণদের ৫২ শতাংশ জানিয়েছে যে তারা সহিংসতার শিকার হওয়ায় সাহায্য নিয়েছে।তবে জরিপে দেখা গেছে, অভিবাসী বংশোদ্ভূত কিশোর-তরুণদের অনলাইনে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। জরিপে অংশ নেয়া প্রতি দশ জনের মধ্যে মাত্র দুই জন জানিয়েছে যে তারা বিশ্বাস করে ডিজিটাল মাধ্যমেও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা ঘটতে পারে। জরিপের এই ফলাফল ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরেছে।

কিশোর-তরুণদের জন্য উপযুক্ত আরও তথ্য নিশ্চিতের বিষয় টিতে গুরুত্বারোপ করা হয়েছে যাতে করে তারা কখন কী প্রয়ো জন এবং তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন থাক তে পারে৷ ‘অভিবাসী শিশুদের জন্য আরো অন্তর্ভূক্তিমূলক নীতি প্রয়োজন’ বলে মনে করছে ইউনিসেফ।

Economist/1January/ZI/UNICEF


আরো বিভন্ন ধরণের নিউজ