• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত ব্রুকলিন কারাগারে ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট মাদুরো

Online desk at The Economist Athens office
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের কুখ্যাত ব্রুকলিন কারাগারে ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট মাদুরো।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদু রোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটে নশন সেন্টার (এমডিসি)-তে রাখা হয়েছে।রোববার ৪ জানু য়ারি এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম।এর আগে, শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোরে মাদুরোকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। পরে তাকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-র কার্যালয়ে হাজির করা হয়। সেখান থেকেই তাকে ব্রুকলিনের এই ফেডারেল ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভি যোগে মামলা দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগ তিনি আগেই অস্বীকার করেছেন তিনি।আদালত সূত্রে জানা গেছে, মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে তাদের আদালতে তোলা হবে,সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলায় শুনানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে এমডি সিতেই রাখা হবে বলে জানা গেছে। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান বা তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার হাই-প্রোফাইল বন্দিদের রাখার কারণে আগেও একাধিকবার আলোচনায় এসেছে। এই কারাগারে এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল ও পি ডিডির মতো আলোচিত বন্দিদের রাখা হয়েছিল।

কারাগারটি বন্দিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বলেও পরিচিত। নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে। এমনকি এক বন্দিকে একাধিকবার ছুরিকাঘাতের পর যথাযথ চিকিৎসা না দিয়ে টানা ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো গুরুতর অভিযোগও উঠেছে এই কারাগারটির বিরুদ্ধে।
Economist/4January/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ