• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারতে নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব – এশিয়ার বিমানবন্দরগুলোতে কড়াকড়ি

Kabir Ahmed Diplomatics Correspondents at The Economist
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ভারতে নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব – এশিয়ার বিমানবন্দরগুলোতে কড়াকড়ি।ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারাই আসছেন তাদের কঠোর স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডের তিনটি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলোর যাত্রীদের বাড়তি স্ক্রিনিং করা হচ্ছে।এছাড়া নেপালের কাঠমান্ডু বিমান বন্দরেও পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এরসঙ্গে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করেছে তারা।

পশ্চিমবঙ্গে এ মাসের শুরুতে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি। যারা আক্রান্ত হন তাদের ৪০ থেকে ৭০ শতাংশই প্রাণ হারান। পৃথিবীতে এ মুহূর্তে নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই।

নিপাহ ভাইরাস মূলত শূকর এবং বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায়। এছাড়াও খাবারের মাধ্যমে মানুষ থেকে মানুষের শরীরেও এ ভাইরাস ছড়ায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বে যে ১০টি রোগকে প্রাধান্য দিয়ে থাকে। তার মধ্যে একটি নিপাহ ভাইরাস। কারণ এ রোগ মহামারিতে পরিণত হতে পারে। নিপাহ ভাইরাসের সুপ্তিকাল ৪ থেকে ১৪ দিন হয়।

Economist/28January/ZI/viraus


আরো বিভন্ন ধরণের নিউজ