• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাজ্যে লরিতে করে পালানোর সময় ২৩ বাংলাদেশী আটক

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

যুক্তরাজ্যে লরিতে করে পালানোর সময় ২৩ বাংলাদেশী আটক।যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ২৩ বাংলাদেশিকে লরিতে করে পাচারের চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।বুধবার (২৮ জানুয়ারী) জনপ্রিয় বৃটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বরাতে তাদের প্রতিবেদনে বলা হয়, বুধবার ডোভার ফেরি  ঘাটের দিকে যাওয়ার সময় লরিটিকে থামানো হয়। এ সময় লরিটির ভেতর থেকে ওই বাংলা দেশি দের উদ্ধার করা হয়। পুলিশ আগে থেকেই একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের ওপর নজর রাখছিল। চক্রটি যুক্তরাজ্য থেকে অবৈধভাবে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ছিল। পুলিশ বলেছে, এ ধরনের অপরাধ যুক্তরাজ্য ও ফ্রান্স দুই দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি।

এনসিএ বুধবার জানায়, উদ্ধার হওয়া ২৩ জন বাংলাদেশির মধ্যে ২২ জন বৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান কর ছিলেন। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনকে অভিবাসন বিভাগ আটক করেছে তদন্তের অংশ হিসেবে লন্ডনের নিউ ক্রস এলাকা থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে এই অপরাধচক্রের মূলহোতা বলে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে ৩০ হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়েছে।

এছাড়া, ৪৩ থেকে ৫৫ বছর বয়সী আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন থেকে কেন্টের হুইটস্টেবল এলাকার কাছাকাছি একটি স্থানে ট্যাক্সি চালিয়ে লোকজন পরিবহন করছিলেন। লরির চালক ৩২ বছর বয়সী এক রোমানিয়ান পাসপোর্টধারীকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই চক্রটি মূলত পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের লরির মাধ্যমে ব্রিটেন থেকে বাইরে নেয়ার চেষ্টা করছিল। যাতে সীমান্ত নিয়ন্ত্রণ ও ফ্রান্সের প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ এড়িয়ে যাওয়া যায়।

এনসিএর শাখা কমান্ডার সাজু সাসিকুমার বলেন, মানুষ পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধচক্রগুলো যাদের তারা পরিবহন করে, তাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। একই সঙ্গে তারা বৃটেন ও ফ্রান্স উভয় দেশের সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

সংঘবদ্ধ অভিবাসন অপরাধ দমন এনসিএর শীর্ষ অগ্রাধিকার এবং এই তদন্তটি এ ধরনের অপরাধে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান প্রায় ১০০টি তদন্তের একটি। এই ঘটনা এমন এক প্রেক্ষাপটে সামনে এলো, যখন গত বছরের নভেম্বরে এনসিএ সতর্ক করে যে মানুষ পাচারকারী চক্রগুলো ব্রিটেনের ভেতরে ও বাইরে অভিবাসী পাচারের জন্য লরি চালকদের টার্গেট করছে।

পুলিশ জানায়, পাচারকারীরা চালকদের টার্গেট করছে বলে জানা গেছে এবং বৈধ পণ্যবোঝাই লরির আড়ালে মানুষ পারাপারের জন্য তাদের হাজার হাজার পাউন্ডের প্রলোভন দেখানো হচ্ছে। গত বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে কেন্টে মানুষ পাচার সংক্রান্ত অভিযোগে নয়জন লরি চালককে গ্রেপ্তার করেছিল এনসিএ।

Economist/30January/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ