• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন আইসিসির দাবি পাকিস্তানের।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এ নিয়ে যখন চারদিকে আলোচনা, তখনই আইসিসির ভূমিকা নিয়ে সরাসরি দ্বিচারিতার অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খাজা।বুধবার (৪ ফেব্রুয়ারী) পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানায়,পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খাজা নতুন আইসিসি প্রতিষ্ঠার দাবি তুলেছেন। তার এক টুইট এবং খ্যাতনামা বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক ওমর কুরাইশির মন্তব্য নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে আইসিসির নিরপেক্ষতা ও নীতিগত অবস্থানকে।

পাকিস্তানের অবস্থানকে অনেকেই ‘পরস্পরবিরোধী’ বলে সমালোচনা করলেও ওমর কুরাইশি বলছেন, এটি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন—যা আইসিসি নিজেই নীরবে ডেকে এনেছে। কুরাইশির মতে, অতীতে ভারত সরকারের প্রতি আইসিসির পক্ষপাতিত্বই আজকের অবস্থানের জন্য দায়ী। কুরাইশির ভাষায়, ‘এই নজিরটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটুকু—এবার সিদ্ধান্তটি পাকিস্তান সরকারের কাছ থেকে এসেছে।’

পাকিস্তানের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কুরাইশি বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত একইসঙ্গে বাস্তববাদী ও নীতিগত। কারণ, বিশ্বকাপ একটি বহুপাক্ষিক টুর্নামেন্ট। এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। এতে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান বজায় রাখছে। কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়েছে; যতদিন নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হবে, ততদিন পাকিস্তানের অবস্থান পুরোপুরি যৌক্তিক ও প্রতিরক্ষাযোগ্যই থাকবে।’

এর আগে এক রিটুইটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ লেখেন, ‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।’

Economist/4February/ZI/ICC


আরো বিভন্ন ধরণের নিউজ