সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে জেদ্দায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সেহেরি মাহফিল।প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে জেদ্দায় জড়ো হয়েছিলেন হাজারো বাংলাদেশি। উপলক্ষ—বৃহত্তর চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত মেজবানি স্বাদের বিশেষ সেহেরি মাহফিল। তবে কেবল ভোজ নয়, এই আয়োজনকে ঘিরে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কৃতিদের মূল্যায়নের বিশেষ প্রয়াস।

মোহাম্মদ দেলোয়ার হোছাইন এর সভাপতিত্বে মঈন চৌধুরর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কনসুলেটের শ্রম কাউন্সিলর সিরাজুল সালেহিন, প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আইউব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জজিনিয়ার লিয়াকত, জাহেদুল ইসলাম, আব্দুল্লাহ নাসির উদ্দিন, আতাউর রহমান মাসুদ, নাঈম উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইদ্রিস, সহ অনেকেই।অনুষ্ঠানে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
একই সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট। একই সাথে প্রবাসে সাংবাদিকতায় বস্তূতুনিষ সংবাদ পরিবেশনের জন্য নিউজ টুয়েন্টিফোর এর সাংবাদিক মোহাম্মদ ফিরোজ ও দেশ টিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Economist/27February/ZI/ksa