• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বর্ণের দাম বেড়েছে দেশের বাজারে

Online desk at Athens office
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে দেশের বাজারে। গতকাল সোমবার দাম কমানোর এক দিনের মাথায় আজ মঙ্গলবার (১০ মার্চ) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৩৬ টাকা বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায় দাঁড়িয়েছে। সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণের দাম বাড়ল। এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণ কিনতে ভরিপ্রতি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা গুণতে হচ্ছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে, বাজুসের বিজ্ঞপ্তিতে তা-ও উল্লেখ করা হয়।

Economist/10 March/ZI/gold


আরো বিভন্ন ধরণের নিউজ