• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্যারিসে আত্মপ্রকাশ ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের, লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান

ইয়াসির আরাফাত খোকন, প্যারিস
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

প্যারিসে আত্মপ্রকাশ ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরা মের, লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান।ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ী দের নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) উত্তর প্যারিসের শহরতলী ওবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংগঠনটির ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, ফ্রান্স ও বাংলাদেশের ব্যবসা য়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, নতুন উদ্যো ক্তাদের সহায়তা দেওয়া এবং বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে আগ্রহী। তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে চান।

তিনি বলেন, বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক উদ্যোগ নিতে চাই। প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগের ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

সংবাদ সম্মেলনে শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Economist/10May/ZI/paris


আরো বিভন্ন ধরণের নিউজ