• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

HRRS Global Excellent Award এ ভূষিত হলো গ্রিস প্রবাসী হাজী মোক্তার হোসেন

Online desk at Athens office
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

HRRS Global Excellent Award এ ভূষিত হলো গ্রিস প্রবাসী হাজী মোক্তার হোসেন।মানবাধিকার, প্রবাসে সাফল্য এবং “রেমি ট্যান্স যোদ্ধা” হিসেবে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রীস প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোক্তার হোসেনকে প্রদান করা হচ্ছে *HRRS Global Excellent Award 2026*। ১৩ই মে, ঢাকায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।হাজী মোক্তার হোসেন ১৯৬৫ সালে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কনকশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুস সোবহান খান এবং মাতা রানু বেগম। শৈশবে তিনি আমবাগিচা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে কেরানীগঞ্জ পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

১৯৯১ সালে তিনি প্রথম বিদেশে পাড়ি জমান এবং ১৯৯৪ সালে গ্রীসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি গার্মেন্টস ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে আজ গ্রীসের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, যার জন্য তিনি “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবেও সম্মানিত।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বৃহত্তর ঢাকা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

২০১৯ সালে তিনি গ্রীসের নাগরিকত্ব লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তৃতীয় কন্যা সন্তানের জনক। স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের নিয়ে তিনি বর্তমানে গ্রীসে নিজস্ব বাসভবনে স্থায়ীভাবে বসবাস করছেন।

তার এই সম্মাননা প্রাপ্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের বিষয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও কানাডা বিএনপির(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী (মরণোত্তর), ভাষা আন্দোলনে অবদানের জন্য শহীদ আবদুস সালাম (মরণোত্তর), সমাজ সেবা ও ফরেন রেমিটেন্স আহরণে-এস এম হুমায়ুন পাটওয়ারী, শিক্ষায়-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাসান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম, বুয়েটের প্রফেসর ড. ইকবাল হোসেন, সাংবাদিকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সঙ্গীতে আলম আরা মিনু, চলচ্চিত্রে কোহিনুর আক্তার সুচন্দা, নারী উন্নয়নে ফারজানা ব্রাউনিয়া, নিরাপত্তায় (অবসারপ্রাপ্ত) কর্নেল কাজী শরীফ উদ্দিন ও পুলিশের সাবেক এআইজি শফিউল ইসলামসহ অনেকে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এইচআরআরএস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল আলমগীর।

Economist/15May/ZI/Award


আরো বিভন্ন ধরণের নিউজ