• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

Kabir Ahmed diplomatic Correspondent desk at The Economist
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা/ ভোলার লালমোহনের সন্তান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩নং ডিস্ট্রিকের রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যান সমিতির উদ্যোগে বৃহস্প তিবার (১৮ জুন) সন্ধ্যার পর সমিতির কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নয়ানী গ্রাম সমাজ কল্যান সমিতির সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমেহান পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, বিএনপির নেতা ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারী, এলাকার মুরব্বি কালাম সর্দার, সাংবাদিক অপু হাসানসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে পরপর দুইবার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশী এই তরুণ মাহমুদুর রহমান নয়ন অন্যতম।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে। তার বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক সময় ধরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস‘র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি। তিনি বাংলাদেশের অনেক সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

Economist/17 June/ZI/vienna


আরো বিভন্ন ধরণের নিউজ