• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুক্তরাজ্য থেকে জাপানে আসা পাঁচ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্য থেকে জাপানে আসা পাঁচ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে

। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

বিমানবন্দরে করোনা শনাক্তের পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। তাদের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্যে সম্প্রতি পাওয়া নতুন স্ট্রেইনের ভাইরাস থাকতে দেখা গেছে।

তারা আক্রান্ত হলেন কীভাবে এবং তাদের সংস্পর্শে কেউ গেছেন কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

জাপানে গতকাল শুক্রবার রেকর্ড তিন হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। টোকিওতে শনাক্ত হয়েছে ৮৮৪ জনের। একদিনে আক্রান্তের হিসেবে টোকিওতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার টোকিওতে সর্বোচ্চ ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ছুটির সময়ে করোনার বিস্তার রোধে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
সূত্র – দ্য ডেইলি স্টার
বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ